বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পুলিশ এই মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে মর্গে পাঠিয়েছে।
সালাউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর সে দেশে ফিরে এসে এলাকায় ভ্যান চালাতেন।
সূত্র: দৈনিক পূর্বকোণ অনলাইন

