আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। নির্বাচনকালীন সরকার ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় দেশের বড় দুই দল-আওয়ামী লীগ ও বিএনপি। তাদের অনড় অবস্থানে সমঝোতার ন্যূনতম সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিপরীতমুখী অবস্থানে রাজনীতি এখন রাজপথে। মাঠ নিজেদের দখলে রাখতে পালটাপালটি কর্মসূচি...
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। সেখানে আনুমানিক পৌনে এক ঘণ্টা ছিলেন দলটির মহাসচিব।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাতের বিষয়টি...
জনগণের ভোটে ক্ষমতায় গেলে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আক্রোশমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিএনপি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দলটি।
দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা গভীর...
আগামী ২৭ জুলাই শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন। বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ এই সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
সোমবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই কর্মসূচি ঘোষণা করেন।
যুবলীগ সাধারণ...
বিএনপি ও সমমনা ৩৭ দলের পর এবার কেয়ারটেকার সরকারের দাবিসহ দলীয় নেতাদের মুক্তির দাবিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াত আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।
দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন দলটির...