রাজনীতি

সাঈদীর মৃত্যুকে নিয়ে শিক্ষা উপমন্ত্রী নওফেলের ফেইজ বুকে স্ট্যাটাস

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই পোস্ট দেন তিনি। এর আগে রাত ৮টা ৪০...

বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা ছিল সেটাও একদিন বের হবে-প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বের হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার...

জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

আগামীকাল (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। প্রতিবারের মতো এবারও জাতীয় শোক দিবসে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শোক দিবসের কর্মসূচি পালনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী,...

পদ হারানোর আতংকে বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা

    ঢাকার প্রবেশপথে বিএনপির ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচি ব্যর্থ হওয়ায় দলটির একমাত্র নীতিনির্ধারক দারুণ চটেছেন। লন্ডনে অবস্থানরত ওই নেতা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের ঢাকার নেতাদের ‘শাস্তি’ দিচ্ছেন। অবস্থান কর্মসূচি সফল করতে না পারায় ব্যর্থতার অভিযোগে নেতাদের পদচ্যুত করছেন তারেক রহমান। শাস্তির খড়গ...

দেশে নির্বাচন হয়নি বরং একটি অনির্বাচিত সরকার দেশকে দখল করে আছে

দেশে নির্বাচন হয়নি বরং একটি অনির্বাচিত সরকার দেশকে দখল করে আছে বলে মার্কিন কংগ্রেসম্যানদেরকে জানিয়েছেন আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলম। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে পিটার হাস ও দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে নাগরিক...