লিড

বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, আমদানির সিদ্ধান্ত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হচ্ছে না। বিষয়টি আমলে নিয়ে ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশে প্রতিদিন...

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চালু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে। প্রাথমিকভাবে আটটি বাস দিয়ে উত্তরা থেকে ফার্মগেটের খামারবাড়ি পর্যন্ত এই বাস সার্ভিস শুরু হয়। মাত্র ৩৫ টাকায় যাত্রীরা এ পথ পাড়ি দিতে পারবেন। সংস্থাটির চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার বেলা ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই...

শ্রীলংকাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপের শিরোপা ভারতের

এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে নিয়ে যেন ছেলেখেলা করল ভারত। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫০ রানে এদিন অলআউট হয় দ্বীপদেশটি। ৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৭ বলে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এশিয়া কাপে যা তাদের অষ্টম শিরোপা। এদিন...

ভারতকে হারিয়ে শেষটা রাঙালো বাংলাদেশ

এবারের এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্সে ব্যর্থতার গল্পই বেশি। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া বড় জয় নিয়ে সুপার ফোরে উঠলেও কাজের কাজ করতে পারেনি। আগেই পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হার দেখায় ভারত ম্যাচের আগেই নিশ্চিত হয় বিদায়। তাই ‘চাপহীন’ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।...

ডেঙ্গুতে একদিনে আরও ১২ জনের মৃত্যু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯০ জনে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১২৯ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো...