আন্তর্জাতিক

লুহানস্কে ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৫

ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের গোলাবর্ষণে এক গ্রামের পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের ড্রোনে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন ধরে গেছে। বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রাশিয়ার নিয়োগকৃত আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গোলা...

৪ মামলায় জামিন মুচলেকা দিলেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান মঙ্গলবার তার বিরুদ্ধে নথিভুক্ত চারটি মামলায় জামিন বন্ড (মুচলেকা) জমা দিয়েছেন। এর মধ্যে তিনটি মামলা সন্ত্রাসবিরোধী আদালতে এবং অন্যটি লাহোর হাইকোর্টে (এলএইচসি) নিবন্ধিত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) গত ৯ মে...

‘নতুন ফিলিস্তিনি’ হওয়ার ঝুঁকিতে রাষ্ট্রহীন রোহিঙ্গারা: জাতিসংঘ কর্মকর্তা

সম্প্রতি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প সফর করা দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অলিভিয়ার দ্য শুটার এক বিশেষ সাক্ষাতকার দেন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে। সেখানকার পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করে বাংলাদেশে থাকা রাষ্ট্রহীন রোহিঙ্গারা ‘নতুন ফিলিস্তিনি’ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। শুটার...

পশ্চিমা দেশগুলোর কাছে এরদোগান গুরুত্বপূর্ণ কেন?

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এর মধ্যে রয়েছেন কাতারের আমির শেখ হামিম বিন হামাদ আল থানি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, হাঙ্গেরির...

আগামী সপ্তাহে আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে সরাসরি আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। রোববার ‘মস্কো ডট ক্রেমলিন পুতিন’ টিভি শো থেকে এ কথা জানা যায়। খবর তাসের। রাশিয়ার রাষ্ট্রপ্রধান ঠিক কার সঙ্গে আলোচনা করতে পারেন তা ওই টিভি প্রোগ্রামে প্রকাশ করা হয়নি। রুশ...