সারাদেশ

দিনভর বৃষ্টি শেষ সময়ের ঈদযাত্রায় ভোগান্তীতে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। তবে এর আগেই বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সোমবার ও মঙ্গলবার যাত্রীচাপ কম থাকলেও বুধবার বেড়েছে। তবে দিনভর বৃষ্টির কারণে ঈদযাত্রায় ভোগান্তীতে পড়েছেন বাড়িমুখি মানুষজন। বুধবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি শুরু হয়। বিকেল পর্যন্ত এভাবেই থেমে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

রাত পোহালেই ঈদুল আজহা। নাড়ির টানে বাড়িমুখো মানুষ। তবু এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৭ কিলোমিটার অংশ রয়েছে পুরোপুরি ফাঁকা। মহাসড়কের কুমিল্লা অংশ যানজটমুক্ত থাকায় যাত্রীদের চলাচলে কোনো প্রকার ভোগান্তি পোহাতে হচ্ছে না। পাশাপাশি পণ্য ও পশুবাহী গাড়িও চলাচল করছে স্বস্তিতে। বুধবার সকাল থেকে বেলা ১টা...

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকা‌লে ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আরিফ (২৪) ও মামুন(২৩)। তাদের কাছ থেকে ছিনতাই ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, গ্রেপ্তার আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড...

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে চলছে ঈদ উদযাপন

সৌদি আরবে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ঈদ উদযাপিত হচ্ছে। এসব গ্রামে ঈদ উদযাপনের এই রেওয়াজ চলে আসছে বহুদিন থেকে। বুধবার সৌদির মিল রেখে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ১১০টি গ্রামে উদযাপন করা হচ্ছে...

আগামী কাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

আগামী ২৯ জুন, বৃহস্পতিবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন। নামাজ শেষে মুসল্লিদের...