চট্টগ্রাম

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হলে তল্লাশি,মিলেনি কিছুই 

ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের জেরে বৃহস্পতিবার (১ জুন) মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে তল্লাশি চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি লাঠি, লোহার রড, স্টাম্প ও হকিস্টিক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শাহজালাল হল এবং শাহ আমানত হলে ঘণ্টাব্যাপী চলে এ...

ঋণখেলাপি হওয়ায় জাহাঙ্গীর ও স্ত্রীর পাসপোর্ট জব্দের নির্দেশ  

ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রোমেনা আফরিন পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (১ জুন) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫৭৫ টাকা খেলাপি ঋণ আদায়ে সোস্যাল ইসলামী ব্যাংক হাটহাজারী শাখা মামলাটি করেন। জাহাঙ্গীর আলম...

চট্টগ্রামে বাস ও সিএনজির সংঘর্ষে নারী নিহত, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ডাকপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫৮ বয়সী এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক শিশুসহ আরও তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন বলে...

বাজেট জনকল্যাণমুখী ও সাহসী: খলিলুর রহমান

এবারের বাজেটকে সুচিন্তিত, জনকল্যাণমুখী ও সাহসী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি খলিলুর রহমান। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ...

বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে: চট্টগ্রাম চেম্বার

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনের প্রেক্ষিতে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এই বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। পাশাপাশি আমদানিকে নিরুৎসাহিত করে দেশি শিল্প সমৃদ্ধ করতে সহায়ক হবে এবারের বাজেট। বৃহস্পতিবার (১ জুন) সংসদে বাজেট পেশ...