চট্টগ্রাম

মশা খুঁজতে ড্রোন ওড়াল চট্টগ্রাম সিটি করপোরেশন

মশার বাসস্থান খুঁজতে ড্রোন ওড়াল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আর তাতে ধরা পড়ল বিভিন্ন বহুতল ভবনের সুইমিংপুল আর ছাদবাগানে জমে থাকা পানিতে গড়ে ওঠা মশার আবাসস্থল। রোববার (৯ জুলাই) নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চালানো অভিযানে উঠে আসে এ চিত্র। ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়...

চট্টগ্রামে সোমবার থেকে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ১০ জুলাই থেকে

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল। সদরঘাটস্থ এ হাসপাতালে আগামী সোমবার (১০ জুলাই) থেকে বিনামূল্যের এই পরীক্ষা সুবিধা চালু হবে। শুক্রবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। ডা. সেলিম আকতার বলেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি...

চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরবে ঐতিহ্য কর্নার,স্থাপন হবে জেলা পরিষদে ফ্লোর

চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরবে চট্টগ্রাম জেলা পরিষদের ঐতিহ্য কর্নার। চট্টগ্রাম জেলা পরিষদের ১৮ তলা বিশিষ্ট নতুন ভবনের ৮ হাজার বর্গফুটের একটি ফ্লোরে এই ঐতিহ্য কর্নার স্থাপন করা হবে। যাতে চট্টগ্রামের বীরত্ব, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরা হবে। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদের...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এবং হাসপাতাল উদ্বোধন

আন্তরিকতা থাকলে, একাগ্রতা থাকলে সবকিছু করা সম্ভব। নিজের কাজ মনে করলে তা আরো সহজ হয়ে যায়। গতকাল শনিবার সকালে নগরীর জাকির হোসেন রোডের সিএলএফ কমপ্লেক্সে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। চক্ষু চিকিৎসা...

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতারা। আজ শনিবার বিকেল ৫টায় উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন...