প্রতি বছর কুরবানির ঈদকেন্দ্রিক পশু কেনাবেচায় বড় অঙ্কের অর্থ লেনদেন হয়। এর বেশিরভাগই সম্পন্ন হয় নগদ টাকায়। তবে এবার স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা ও চট্টগ্রামের পশুর হাটগুলোতে ক্যাশলেস লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে পশু কেনাবেচায় মোবাইল অথবা অনলাইন...
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল আলম।আজ সোমবার (১৯ জুন) ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার...
ঈদুল আজহার আগে বাড়ছে চিনির দাম। আগামী বৃহস্পতিবার থেকে প্রতি কেজি চিনির দাম সার্বোচ্চ ২৫ টাকা বাড়ানোর জানিয়েছে মিল মালিকরা। আজ সোমবার সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য সচিব বরাবর পাঠানো চিঠিতে এ কথা বলা হয়।
বর্তমানে প্রতিকেজি খোলা চিনির সরকার নির্ধারিত দাম ১২০ টাকা...
বাংলাদেশ ব্যাংক এতদিন মোট রিজার্ভের যে হিসাব প্রকাশ করে আসছিল তা নিয়ে খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রশ্ন তুলেছে। কারণ, কেন্দ্রীয় ব্যাংকের হিসাবের মধ্যে বিভিন্ন খাতে বিনিয়োগকে অন্তর্ভুক্ত দেখানো হয়। সব হিসাব বাদ দিয়ে রিজার্ভ দাঁড়াবে মোট ২৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
তবে আইএমএফের ৪...
২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে প্রত্যাশিতভাবে রেপো হার বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দেওয়া হয়েছে।
রোববার বেলা তিনটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন। সেখানেই তিনি এসব পরিবর্তনের কথা জানান।
তিনি জানান, মূল্যস্ফীতি...