জাতীয়

নির্বাচনী প্রচারণা ছাড়া ১৮ ডিসেম্বর থেকে সভা-সমাবেশ না করার নির্দেশনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির...

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ব্যবস্থা নিয়েছে পুলিশ : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ। অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি...

জি এম কাদেরের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মো. মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন,...

কাতার সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং...

বিএনপির সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে : কাদের

বিএনপির সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে...