আগামী সেপ্টেম্বর মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। নির্মাণাধীন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত...
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ওপর বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমাদের ওপর কোনো প্রেসার নেই। অন্যের পিড়াপিড়িতে নয়, বরং নিজেদের তাগিদেই আমরা ভালো নির্বাচন করতে চাই।’
আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে...
মাসিক ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার বেলা ১১টা থেকে ধর্মঘট পালন করছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশও করছেন।
ট্রেইনি চিকিৎসকরা জানান, তারা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এ ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি তাদের।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট...
যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি ও হিউম্যান রাইটসবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন। ৮-১৪ জুলাই তিনি ভারত ও বাংলাদেশ সফর করবেন।
তার এ সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা...
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে রোববার (৯ জুলাই) খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রোববার সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে।
এদিকে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার...