ভিসানীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ঘোষিত অঙ্গীকারকে সমর্থন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের আলোচনায় এটি খুব ইতিবাচকভাবে এসেছে।
বাংলাদেশ সফরকালে ইউএনবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
নির্বাচনে...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাআল্লাহ।শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালীতে পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।চট্টগ্রাম বিভাগের ছয় জেলাসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা এ পদযাত্রায় অংশ নিয়েছেন।
‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’- এ স্লোগান নিয়ে এ কর্মসূচির...
আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের কারণে দুর্নাম হোক সেটা আওয়ামী লীগ চায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৪জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল...
আসন্ন ঢাকা-১৭ উপনির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) দেশ ও দেশের বাইরে সুন্দর নির্বাচন আয়োজনের সক্ষমতা জানাতে চায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ শুক্রবার সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রিসাইডিং কর্মকর্তাদের...
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানেন না, তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করা সঠিক হবে না। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান...