অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে অনাদায়ী (বকেয়া) আমদানি শুল্কের পরিমাণ প্রায় ৭৬০ কোটি ৩০ লাখ টাকা। সোমবার জাতীয় সংসদে হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, বিভিন্ন ধরনের আইনি জটিলতার কারণে ক্ষেত্র বিশেষে আমদানি শুল্ক অনাদায়ী হয়ে...
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ থেকে ১৮ সেপ্টেম্বর দেশের বাইরে অবস্থান করায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে...
ছাত্রলীগের তিন নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে জনস্বার্থে...
২৪ ঘণ্টারও কম সময়ের সফর শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন ম্যাক্রোঁ।
বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী...
দুই দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, এ সফরের মূল ফোকাস হলো যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ব্রিটিশ...