জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসানীতি স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ: তথ্যমন্ত্রী

বাংলাদেশের গণমাধ্যমের ওপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‌‌‘যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে কিংবা দেবে না তাতে কিছু আসে যায় না। কিন্তু গণমাধ্যমকে ভিসানীতিতে আনা হলে তা হবে স্বাধীন গণমাধ্যমের ওপর অন্য দেশের হস্তক্ষেপ।’ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে...

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট জানুয়ারির শুরুতে

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনে সব দলের অংশগ্রহণের আশাও করছেন আনিসুর।

শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। বিষয়টি নিশ্চিত করেছন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী,...

ভিসানীতির উদ্দেশ্য ও খালেদা জিয়া প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসানীতির উদ্দেশ্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে কারও পক্ষ নেওয়া নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, এই ভিসানীতির উদ্দেশ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ...

অজ্ঞাত সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ ভুবন মারা গেছেন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ চন্দ্র শীল গণমাধ্যমকে...