জাতীয়

ফাঁকা রাস্তায় প্রস্তুত পুলিশ, ছাড়ছে না দূরপাল্লার বাসও

সকাল থেকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। এ কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ যাত্রাবাড়ি এলাকায় গণপরিবহন কম দেখা গেছে। এখন পর্যন্ত ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাসও। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা আর ব্যক্তিগত পরিবহনই যেন চলাচলের একমাত্র ভরসা। তবে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের কোনো মিছিল বা পিকেটিংও দেখা...

আমির খসরুর বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির স্থায়ী...

ঢাকায় সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বিবৃতি

ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট ফর দ্য ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানাই। আমরা সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস...

রবিবার সারা দেশে আ.লীগ শান্তি সমাবেশর ডাক

বিএনপির হরতালের প্রতিরোধ করতে রবিবার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন।

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল (৩২) নিহত হয়েছেন। তার তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে দৈনিক বাংলা মোড়ে...